বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চারদিনব্যাপী অনুষ্ঠিতব্য সুলতান উৎসবের তৃতীয় দিনে শুক্রবার সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নড়াইলের জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান শেখ, সাংষ্কৃতিক সংগঠক শেখ হানিফ, এসএম সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তা, শিশুদের অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সুনামগঞ্জ পৌর শহরে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চারটি গ্রুপে পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। শিশুরা তাদের রঙ তুলির আঁচড়ে শিল্পী সুলতান, মহান মুক্তিয্দ্ধু, গ্রামীণ মেলা, প্রাকৃতিক দৃশ্য, বাংলার কৃষক, শ্রমজীবী মানুষের চিত্রসহ বিভিন্ন দৃশ্য তুলে ধরেন।
ইত্তেফাক/নূহু