সুনামগঞ্জ ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম মো. জমিরুল হক(৬৫)।তিনি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে।
পৌর শহরের সার্কিট হাউসের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জমিরুল হক নিহত হন। এ ঘটনায় পুলিশ ট্রাকটিকে আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে একটি মালবাহী ট্রাক পৌর শহরের ভেতর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সাকির্ট হাউসের সামনে ঐ পথচারী রাস্তা পার হচ্ছিলেন। ট্রাকটি এ সময় ঐ পথচারীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: পদ্মা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু

