রুবেল হাবিব
কড়কড়ে ঝরে রোদ
পথ যেন চুল্লি
তাপে ভাসে রোদ-কণা
আগুনের গুল্লি।
চারদিকে হাঁসফাঁস
তাপ থাকে আশপাশ
আহা এই গরমে
পাকে তাল পরমে।
তালপাকা ভাদ্রে
পথচলা বাদ রে
হিম হিম বায়ু চাই
ছায়াঘেরা পথ চাই।
ছায়া যেন ভূত সব
গাছ কাটা উত্সব
তাই রোজ কাঁদে বন
রোদও হাঁটে হনহন।
নাই কোনো বোধশোধ
সই আর কত রোদ
বলো দেখি ভাদ্রে,
মিটে গেছে সাধ রে।