এবারও স্মিথই ভরসা

লন্ডন টেস্ট

স্পোর্টস ডেস্ক

লন্ডন টেস্টে দারুণ বোলিংয়ের সুবাদে প্রথম দিনটা গেছে অস্ট্রেলিয়ার দখলে। মিশেল মার্শের পাঁচ উইকেটের সুবাদে অজিরা মাত্র ২৯৪ রানে আটকে ফেলেছে ইংল্যান্ডকে।

যদিও পরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৩ রানের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়েছে তারা। তিনটি উইকেটই পেয়েছেন ইংলিশ ফাস্ট বোলার জোফরা আর্চার।

যদিও হাল ধরেছেন স্টিভেন স্মিথ। ৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ তিন উইকেটে ৯০ রান। স্মিথ ৩০ রান করে অপরাজিত আছেন। অন্য দিকে ফরমে থাকা ব্যাটসম্যান মার্নাস লাবুশেন ৪৮ রান করে ফিরেছেন সাজঘরে।