জাতীয় বয়সভিত্তিক সাঁতার
বিকেএসপি গত বৃহস্পতিবার শেষ হওয়া সাইফ পাওয়ারটেক ৩৩তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ৫১টি স্বর্ণ, ৫৮টি রৌপ্য এবং ৩৫টি ব্রোঞ্জ পদক পেয়ে দলগত চ্যাম্পিয়ন ও বাংলাদেশ আনসার ২৪টি স্বর্ণ, ১৭টি রৌপ্য এবং ১৯টি ব্রোঞ্জ পদক পেয়ে দলগত রানার্স আপ হয়েছে।
মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায়
চারটি নতুন জাতীয় রেকর্ডসহ সাতটি স্বর্ণ পদক পেয়ে বালকদের মধ্যে বিকেএসপির মো. মোবারক হোসেন ও একটি নতুন জাতীয় রেকর্ডসহ সাতটি স্বর্ণ পদক পেয়ে বালিকা বিভাগে বাংলাদেশ আনসারের এনি খাতুন শ্রেষ্ঠ সাঁতারু নির্বাচিত হন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। আইএসপিআর।