স্পোর্টস রিপোর্টার
সিঙ্গাপুরে এএইএফ কাপ হকি (অনূর্ধ্ব-২১) টুর্নামেন্টে আজ বাংলাদেশ নারী হকি দল আবার মাঠে নামছে। আজ উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াই। আজ বেলা আড়াইটায় খেলা শুরু হবে। গতকাল কোনো খেলা ছিল না। বিশ্রাম পেলেও হালকা গা গরম করেছেন নারী খেলোয়াড়রা। উজবেকিস্তান নিয়ে ধারণা নেই। তবে খেলে আসা তিনটি ম্যাচের যে অভিজ্ঞতা হয়েছে তা কাজে লাগাতে চান মেয়েরা।