ছড়াবিষয়ক লিটল ম্যাগাজিন ‘লাটাই’-এর উদ্যোগে চতুর্থবারের মতো ‘লাটাই’ ছড়াসাহিত্য পুরস্কার ২০১৯ ঘোষণা করা হয়েছে। লাটাই উপদেষ্টা শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ও সম্পাদক মামুন সারওয়ার জানিয়েছেন, ২০১৯ সালে পুরস্কার পেয়েছেন তপংকর চক্রবর্তী (আজীবন সম্মাননা), আহমাদ উল্লাহ (শিশুতোষ ছড়ায়), আহমেদ জসিম (লোকছড়ায়), সুজন বড়ুয়া (পদ্যছড়ায়), মানজুর মুহাম্মদ (দেশপ্রেমের ছড়ায়)। এছাড়া তরুণ ছড়াকার ইমরান পরশ, গিয়াস উদ্দিন রুপম ও আরিফ বখতিয়ার। নভেম্বর মাসের শেষে পুরস্কারপ্রাপ্তদের হাতে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে। ২০১৬ সাল থেকে ‘লাটাই’ ছড়াসাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে ছড়ার বিষয়ভিত্তিতে। —প্রেস বিজ্ঞপ্তি