সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বিদ্যুত্স্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ দাদা নিহত হয়েছেন। এদিকে নাতি পিয়াসকে (১৩) গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহত পিয়াস সুন্দরবন টেস্কটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবার নাম মাহফুজ সরদার।