স্বামীর ছোড়া টর্চ লাইটের আঘাতে স্ত্রীর মৃত্যু!

নেত্রকোনা প্রতিনিধি

জেলার বারহাট্টা উপজেলা চিরাম ইউনিয়নের চাট্রা গ্রামে স্বামীর ছোড়া টর্চ লাইটের আঘাতে নাজমা আক্তারের মৃত্যু হয়েছে। পুলিশ নেত্রকোনা সদর উপজেলার বাংলা গ্রাম থেকে স্বামী রফিকুল ইসলামকে আটক করেছে।  

বৃহস্পতিবার পারিবারিক কলহের জেরে রফিকের সঙ্গে স্ত্রী নাজমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিক তার হাতে থাকা বড়ো টর্চ লাইট দিয়ে নাজমাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর নাজমা আক্তারের বাবা কিতাব আলী বাদী হয়ে রফিকুল ইসলামকে আসামি করে বারহাট্টা থানায় মামলা করেন। এর পরপরই নেত্রকোনা সদর উপজেলার বাংলা গ্রাম থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।  

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল আলম খান জানান, লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।