ধলাই নদীতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

হাত থেকে নদীতে পড়ে যাওয়া দা তুলতে গিয়ে ধলাই নদীর পানিতে ডুবে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। সে সীমান্তবর্তী ধলাই চা-বাগানের নারী চা-শ্রমিক আছিয়া মাদ্রাজীর ছেলে। তার নাম লক্ষ্মী নারায়ণ মাদ্রাজী (১৬)। ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী। শুক্রবার পৌনে দুটায় মাধবপুর ইউনিয়নের চা-বাগান সংলগ্ন ধলাই নদীতে এ ঘটনাটি ঘটেছে।

মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করতে ডুবুরির সহায়তা চাওয়া হবে।