কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রিবার্ষিক কমলগঞ্জ উপজেলা নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কাউন্সিল অধিবেশন শেষে সন্ধ্যার পর পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর আজাদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কমলগঞ্জ কমিটি গঠন করা হয়।
কমিটির সহসভাপতি করা হয়েছে দেবাশীষ দেব ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আব্দুল জলিলকে। পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে শিগগিরই।