পাইকগাছায় দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছার ২৩ নম্বর পোল্ডারে কৃষি চাষের নিশ্চয়তা প্রদান ও দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বিভিন্ন সরকারি অফিস বরাবর ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকাইনা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘নিজেরা করি’ সংস্থার বিভাগীয় সমন্বয়ক স্বপন কুমার দাস, অঞ্চল সমন্বয়ক সাইফুল ইসলাম, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, গোলজার হোসেন প্রমুখ।