সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে শুক্রবার দুপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই শাহাবুদ্দিন আকন্দ স্থানীয়দের বরাত দিয়ে জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিসিক শিল্প পার্ক এলাকায় রেল লাইন ঘেঁষে হেঁটে যাচ্ছিল ঐ বৃদ্ধা। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের নিচে চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।