জৈন্তাপুর উপজেলায় ধর্ষণের অভিযোগে পাঁচ সন্তানের জনক রং মিস্ত্রী আব্দুল হালিম উরফে হালিম মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিত প্রতিবন্ধী ঐ নারী এখন তিন মাসের অন্তঃসত্ত্বা।
জানা যায়, জৈন্তাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিরাইমারা হাওর উরফে গড়েরপার গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে হালিম (৫০) গত ২২ মে প্রতিবন্ধী নারীর বাড়িতে চুন আনতে যান। ঘরে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে বিয়ের প্রলোভন দেখায় হালিম। কিন্তু এক পর্যায় বিয়ে করবেন না বলে জানান। এ বিষয়ে মামলা হওয়ার পর গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তাকে গ্রেফতার করে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানান, গতকাল হালিমকে আদালতে প্রেরণ করি এবং আদালতের কাছে কঠিন শাস্তি দাবি করি।