পেনশন সংস্কারের বিরুদ্ধে ধর্মঘটে অচল প্যারিস

পেনশন সংস্কারের বিরুদ্ধে পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। একই দাবিতে  সোমবার থেকে আইনজীবী, বিমান কর্মকর্তা ও চিকিত্সা কর্মকর্তারাও ধর্মঘটে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। প্যারিসের ১৬টি মেট্রো লাইনের ১০টিই বন্ধ হয়ে গেছে। চালু মেট্রোগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। যানজটের সৃষ্টি হয়েছে। চাকরিজীবীরা কেই পায়ে হেঁটে বা কেউ সাইকেলে চড়ে বাড়ি যাচ্ছেন। উবার এবং স্কুটারের ভাড়াও বেড়ে গেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর পরিকল্পনার বিরুদ্ধে ২০০৭ সালের পর এটাই সবচেয়ে বড় ধর্মঘটের কর্মসূচি। -বিবিসি