ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সাভারের ফেডারেশনের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন। বক্তব্য রাখেন সংগঠনের নেতা সুমাইয়া ইসলাম, ইসমাইল হোসেন ঠান্ডু, আবুল কালাম, পারভিন আক্তার প্রমুখ।
সভায় বক্তারা পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও হামলা-মামলা বন্ধ এবং ২০১৬-২০১৮ সালে শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।