উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী হিসেবে অংশ নেওয়া দলীয় পদধারী ১৭৭ জনের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে আওয়ামী লীগ। দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে ১৭৭ জন নেতার স্থায়ী ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে এ চিঠি পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে। দলীয় সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।