খেলার মাঝে বিদুত্ বিভ্রাট

মিরপুরে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-২০ ম্যাচের মাঝখানে হঠাত্ অন্ধকারে ঢেকে যায় শের-ই বাংলা স্টেডিয়াম। জিম্বাবুয়ে ইনিংসের সপ্তদশ ওভার শেষ হওয়ার পরপরই হঠাত্ করে এক সঙ্গে নিভে যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সব ফ্লাডলাইট। ঘড়ির কাটায় তখন রাত সোয়া নয়টা। খেলা বন্ধ হয়ে যায় তাত্ক্ষণিক। ঘুটঘুটে অন্ধার গ্যালারিতে হঠাত্ দেখা মেলে ভিন্নচিত্র। দর্শকদের মোবাইল ফোনের বাতিগুলো জুনিপোকার আলোর মতো মায়াবী আভা তৈরি করে।

বৃষ্টির কারণে গতকাল ম্যাচ শুরু হতে বিলম্ব হয়। দেরিতে ম্যাচ শুরু হওয়ায় ওভার কমিয়ে আনা হয় ১৮তে। জিম্বাবুয়ে ইনিংসের শেষ ওভারের আগে হঠাত্ নিভে যায় ফ্লাডলাইট। বিদ্যুত্ বিভ্রাটের কারণেই এমনটা হয়েছে বলে ধারণা করেন ধারাভাষ্যরা। বেশ কিছুক্ষণ পর আবারও অবস্থা স্বাভাবিক হয়। ফ্লাড লাইটগুলো জ্বলে উঠে।