ছাড়া পেলে আত্মগোপনে চলে যেতে পারেন এই কারণে মুক্তি দেওয়া হচ্ছে না উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে। ব্রিটেনের ওয়েস্টমিনিস্টারের ম্যাজিস্ট্রেট কোর্টের এক বিচারক বলেছেন, জুলিয়ান অ্যাসাঞ্জের আত্মগোপনে থাকার ইতিহাস আছে। তাই তাকে মুক্তি দেওয়া যাচ্ছে না। যদিও কারাদন্ডের মেয়াদ শেষে আগামী ২২ সেপ্টেম্বর অ্যাসাঞ্জের মুক্তি পাওয়ার কথা। জামিনের শর্ত ভঙ্গ করায় অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহের কারাদন্ড দিয়েছিল আদালত। তিনি লন্ডনের দক্ষিণ-পূর্বের বেলমার্স কারাগারে আছেন। যুক্তরাষ্ট্রের কাছে অ্যাসাঞ্জকে হস্তান্তর নিয়ে আগামী বছর শুনানি অনুষ্ঠিত হবে। - বিবিসি