ডেঙ্গু নিয়ে আমরা বড় চ্যালেঞ্জের মুখে: মেয়র আতিকুল

ডেঙ্গু নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বর্তমানে ডেঙ্গু নিয়ে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছি।

শনিবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিজনেস লিডার্স কার্নিভাল-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল এটি।

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এদেশে একটি ময়লা, কাগজও যাতে মাটিতে না ফেলি, এটাই হোক আজকের কার্নিভালে আমাদের অঙ্গীকার।

আরো পড়ুন: লালমনিরহাটে মসজিদ নির্মাণ কাজে বিএসএফের বাধা

তিনি আরো বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। এদেশকে সুন্দরে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী, শিল্পপতি, সাংবাদিকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচ