জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের শেষকৃত্যে যোগ দিচ্ছেন আফ্রিকার নেতারা। শনিবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে হচ্ছে এই শেষকৃত্য অনুষ্ঠান। আফ্রিকার বিভিন্ন দেশের ডজন খানেক নেতা উপস্থিত থাকার কথা রয়েছে শেষকৃত্যে। তার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা হারারের একটি স্টেডিয়ামে একত্রিত হচ্ছেন। ৯৫ বছর বয়সী এই বর্ষীয়ান নেতার শেষকৃত্যের আয়োজন করেছে তার পরিবার ও দেশটির সরকার।
হারারেতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন ইকোয়েটরিয়াল গিনির প্রেসিডেন্ট থিওডোর ওবিয়াং নুগেমা। তিনি মুগাবেকে ‘আফ্রিকা মহাদেশের অতুলনীয় নেতা’ হিসেবে আখ্যা দেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টসহ আফ্রিকার অনেক গুরুত্বপূর্ণ নেতাই মুগাবের শেষকৃত্যে অংশ নেবেন।
আরও পড়ুন : মন্ত্রিত্ব গেলে আবার সাংবাদিকতায় আসব: ওবায়দুল কাদের
১৯৮০ সাল থেকে ৩৭ বছর জিম্বাবুয়ের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন মুগাবে। সেনা অভ্যুত্থানের পর মুগাবে পার্লামেন্টে ইমপিচমেন্টের মুখে পড়ে পদত্যাগ করেন তিনি। তবে ৩৭ বছরের এই শাসককে তার নিজ দল জানু-পিএফ পার্টি শেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নেয়।
তবে হারারের অনেক বাসিন্দাই মুগাবের মৃত্যুতে শোকাহত নন। হারারের একজন বাসিন্দা বিবিসিকে বলেন, আমরা খুশি যে সে চলে গেছে। আমরা কেন শেষ কৃত্যে যাব। সেরকম কোনো কারণ নাই। আমরা তার সম্পর্কে আর কিছু শুনতে চাই না। সেই আমাদের সমস্যা সমূহ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, মুগাবেকে হারারের জাতীয় বীরদের সমাধিস্থলে সমাধিস্থ করা হবে।
ইত্তেফাক/কেআই