পীরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা

রংপুরের পীরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে সুরভী আকতার (১২) নামে এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার কুমেদপুর  ইউনিয়নের  চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

সুরভী চন্ডিপুর গ্রামের হিরু মিয়া মেয়ে। হিরু মিয়া উপজেলার কুমেদপুর  ইউনিয়নের  চন্ডিপুর সাহাপাড়া  গ্রামের মোয়াজ্জেম হোসেনের বাড়িতে  ঘরজামাতা হিসেবে বসবাস করতেন। সুরভীকে তার নানা বাড়িতে রেখে মা শিউলী বেগম ও হিরু মিয়া ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন।

আরো পড়ুন : ‘মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন শেখ হাসিনা’

শনিবার সকালে সুরভী চন্ডিপুর স্কুলের শিক্ষক মিজানুর রহমানের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা সুরভীকে ধর্ষণের চেষ্টা করলে সুরভী চিৎকার করতে থাকে। এ সময় সুরভীর সহপাঠী আঁখি দ্রুত বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে সুরভীর নিথর দেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান।

 

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  সরেস চন্দ্র জানান, সুরভীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়  কেউ গ্রেফতার হয়নি। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

 

ইত্তেফাক/ইউবি