আজকের চেষ্টা

প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ইচ্ছা থাকিলে উপায় হয় সংগে চেষ্টাও যুক্ত করতে হয়। ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস। একটু একটু করে জানো আনন্দ পাবে।

                         বিজ্ঞান

                    সংক্ষিপ্ত প্রশ্ন

 

১. পরিবেশ দূষণ কী?

২. বায়ু দূষণের ফলে তোমার দেহে কী কী রোগ হতে পারে?

৩. দুই ধরনের পরিবেশ দূষণের নাম লেখ।

৪. দুটি পানিবাহিত রোগের নাম লেখ।

৫. শ্বাসজনিত রোগীর জন্য কোন গ্যাসের সিলিন্ডার ব্যবহার করবে?

৬. বায়ুর কোন উপাদানটি আগুন নেভাতে সাহায্য করে?

৭. আমরা শরীরকে ঠাণ্ডা রাখার জন্য হাতপাখা, বৈদ্যুতিক পাখা থেকে বায়ু প্রবাহকে ব্যবহার করি। এর কারণ কী?

৮. বায়ুপ্রবাহ কী?

৯. বায়ু দূষণের দুইটি কারণ লেখ।

১০.বায়ু দূষণের ফলে সৃষ্ট দুইটি রোগের নাম লেখ।

১১. ইদানীং প্রায়ই এসিড বৃষ্টির কথা শুনা যায়। এসিড বৃষ্টিতে থাকে এমন ২টি এসিডের নাম লেখ।

১২. দূষিত বায়ু কী?

১৩. তোমার এলাকায় বায়ু দূষণ রোধ করতে তূমি কোন পদক্ষেপ নেবে?

১৪. বায়ুর দুটি উপাদানের নাম লেখ।

১৫. বায়ুপ্রবাহের দুইটি ব্যবহার লেখ।

১৬. নাইট্রোজেনের ২টি ব্যবহার লেখ।

১৭. কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস মেঘের সাথে মিশে যে বৃষ্টি হয় তার নাম কী?

১৮. রিফাত শহরে বাস করে। এখানকার বায়ু দূষিত হওয়ার প্রধান কারণ কী?

১৯. বায়ু দূষণের ফলে তোমার দেহে কী কী রোগ হতে পারে?

 

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 

১. এমন পাঁচটি ঘটনার কথা লেখ যা মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছিল।

২. আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল ?              

৩. মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী?    

৪. ১৯৭১ সাল বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গৌরবময় কেন?

৫. কখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?

৬. কখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়?

৭. মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা কে?

৮. কখন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়?

৯.মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

১০. মুজিবনগর সরকার কখন, কোথায় শপথ গ্রহণ করে?