তথ্যপ্রযুক্তি ডেস্ক
এন্ট্রি লেভেলের স্মার্টফোনের বাজারে আইটেল বরাবরই সবার কাছে জনপ্রিয়। বাজেটের মধ্যে সবসময় সেরাটাই অফার করে তারা, তাই ক্রেতাদের মধ্যে রয়েছে ব্যাপক চাহিদা। তাই আগের স্মার্টফোনগুলোর ব্যাপক সাফল্যের পর এস সিরিজের আরেক চমক নিয়ে হাজির হলো—আইটেল মোবাইল। এস১৫ প্রোর মধ্য দিয়ে তারা বাজারে নিয়ে আসছে তাদের প্রথম নচ ডিসপ্লে ফোন, সঙ্গে আরো দারুণ সব ফিচারস। ক্যামেরার দিক থেকে সবসময় এমনিতেই এগিয়ে থাকে আইটেল, এস১৫ প্রোতেও-এর ব্যতিক্রম হচ্ছে না একেবারেই। সামনে ১৬ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা, সঙ্গে ট্রিপল এ আই ব্যাক ক্যামেরার দারুণ কম্বিনেশন।
ফোনটির আরেকটি আকর্ষণীয় দিক হচ্ছে-এর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি অল্প আলোতেও ব্যবহারকারীকে দিবে দুর্দান্ত ছবি। বর্তমানে বাজারে নচ ডিসপ্লের অনেক চাহিদা রয়েছে, তাই এ কথা মাথায় রেখেই বাজারে আনা হচ্ছে অসাধারণ এই ফোনটি।
বিশ্ববাজারে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করা এস১৫ প্রো অতি দ্রুতই বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে। খুব শিগিগরই-এর দাম এবং অনন্যা তথ্য প্রকাশ করতে হবে বলে জানা গেছে যার জন্য ক্রেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছে।