বিনোদন ডেস্ক
সম্প্রতি টাইগার শ্রফের সঙ্গে দিশা পাটানির সম্পর্ক বিচ্ছেদের বিষয়টি নিয়ে আলোচনা অনেকেটাই কমেছে। কিন্তু গণমাধ্যমের সাক্ষাত্কারে এখনো সেই সম্পর্ক নিয়ে প্রশ্নে মুখোমুখি হতে হয় তাদের। এমন এক প্রশ্নে সম্প্রতি খানিকটা রেগেই গেছেন দিশা।
তিনি বলেন, ‘টাইগার ছাড়াও আমাকে প্রশ্ন করার অনেক প্রসঙ্গ আছে। আর কাজের বাইরে ব্যক্তিগত প্রশ্নগুলো মূল জায়গার ফোকাস থেকে সরে যায়। তাই পেশাদার প্রসঙ্গ নিয়েই কথা বলাটা বেশি ভালো।’
অন্যদিকে নতুন খবর হলো
এবার ইউটিউবে নিজের চ্যানেল শুরু করলেন দিশা পাটানি। ভক্তরা এই চ্যানেলের মাধ্যমে তার জীবনের নানা অজানা মুহূর্তে ঝলক পাবেন।
এক টুইটে তিনি লেখেন, ‘আপনাদের সঙ্গে আমার প্রথম ইউটিউব ভিডিও শেয়ার করা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আশা করি আপনারা ভীষণ এনজয় করবেন, ঠিক যেমন এই ভিডিওটি শুট করার সময় আমি এনজয় করেছি।’