আবশ্যক

আবশ্যক: সরকারি বিধিমোতাবেক নাগরপুর মহিলা কলেজ, নাগরপুর, টাঙ্গাইলের পদার্থবিজ্ঞান বিভাগে শূন্যপদে ল্যাবসহকারী নিয়োগ করা হবে। বিজ্ঞানে এসএসসি, বয়স অনূর্ধ্ব ৩৫। ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অগ্রণী ব্যাংক, নাগরপুর শাখা। অধ্যক্ষ বরাবর ১৫ দিনের মধ্যে আবেদন পৌঁছাতে হবে। —অধ্যক্ষ                সিকে-২৩১৪

পুন: হিসাবরক্ষক আবশ্যক: ময়মনসিংহ প্রেসক্লাবের জন্য একজন হিসাবরক্ষক আবশ্যক। বিকম/ বিবিএ পাস অথবা হিসাবরক্ষক পদে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করুন। দুই কপি ছবি, সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ ৩০ সেপ্টেম্বর/২০১৯ এর মধ্যে সাধারণ সম্পাদক ময়মনসিংহ প্রেসক্লাব, ৯৬, সি.কে.ঘোষ রোড, ময়মনসিংহ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। সিকে-২৩০৮

আবশ্যক: নূর মোহাম্মদ নূরু মিয়া উচ্চ বিদ্যালয় (জুনিয়র স্কেলে) ডাকঘর: শুভাঢ্যা, উপজেলা: কেরাণীগঞ্জ, জেলা: ঢাকা-এর জন্য একজন স্নাতক (বি.এড) কমপক্ষে ৩ বত্সরের সহকারী প্রধান শিক্ষক অথবা এক বত্সরের অধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বপালনের অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রধান শিক্ষক আবশ্যক। আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের দিন হইতে পনের দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবিসহ সভাপতির বরাবর দরখাস্ত পৌঁছাতে হবে। —সভাপতি।         সিকে-২৩০৪