চট্টগ্রাম প্রেসক্লাব- সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার উদ্বোধন

চট্টগ্রাম অফিস

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন হয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল শনিবার ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে দাবার ঘুঁটি চালের মাধ্যমে মাসব্যাপী চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেবেন।