চট্টগ্রাম অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় ও পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। গতকাল শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফাইনালে ইসলামী বিশ্ববিদ্যালয় ৬-২ গোলে ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়কে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় সেমিফাইনালে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ২-০ গোলে সাদার্ন বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উঠে।