মাগুরায় ঐতিহ্যবাহী কাবাডির চর্চা

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল শনিবার বিকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গ্রামবাসীদের আয়োজনে এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আটটি কাবাডি দল অংশ নেয়। দলগুলো হলো—বিনোদপুর প্রগতি সংঘ, পাচুড়িয়া হা-ডু-ডু একাদশ, বাবুখালী আড়পাড়া একাদশ, চর বড়ুরিয়া একাদশ, বেথুলিয়া একাদশ, বেরইল পলিতা একাদশ, চরপুকুরিয়া একাদশ ও তল্লাবাড়ীয়া একাদশ। তাদের কাবাডি শৈলী উপস্থিত শত শত দর্শককে মুগ্ধ করে।