সিংড়ায় বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক

নাটোর জেলার সিংড়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির হিড়িক পড়েছে। গত সাত দিনে এ উপজেলায় একটি ট্রান্সফরমার ও দশটি শিল্প মিটার চুরির ঘটনা ঘটেছে। মিটার পাবে উল্লেখ করে একটি মোবাইল নম্বর লিখে রেখে বৈদ্যুতিক মিটার চুরি করেছে দুর্বৃত্তরা। এতে চাতাল মালিক, শিল্প গ্রাহক ও সাধারণ গ্রাহকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই মিটার চুরি বন্ধে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

আবু জাফর সিদ্দিকী

শিক্ষার্থী, সিংড়া জি এ সরকারী কলেজ, নাটোর