দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণ করুন

সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়ছে তো বাড়ছেই। আমার মতে, সড়ক দুর্ঘটনার পিছনে অন্যতম প্রধান কারণ হলো চালকের নিয়ন্ত্রণহীন গতি এবং বেপরোয়া মনোভাব। আর এর জন্য দায়ী আইনের যথাযথ প্রয়োগ না হওয়া। এসংক্রান্ত আইনের প্রয়োগ সড়ক এবং মহাসড়কে সচরাচর চোখে পড়ে না। সরকারি তথ্য বিশে­ষণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বলছে, ‘সড়ক দুর্ঘটনার ৯০ শতাংশেরই প্রধান কারণ হলো চালকের বেপরোয়া মনোভাব এবং নিয়ন্ত্রণহীন গতি।’ তাই সড়ক দুর্ঘটনা কমাতে হলে চালকের বেপরোয়া মনোভাব এবং নিয়ন্ত্রণহীন গতি কমাতে হবে।

মো. ওসমান গনি

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়