বরিশাল অফিস
মাদারীপুরে দেড় বছরের শিশু ধর্ষণের চাঞ্চল্যকর মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-৮। গ্রেফতার হওয়া হূদয় ভক্ত (২২) মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকার সুশেন ভক্তের ছেলে।
শনিবার র্যাব-৮ -এর সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ -এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম।