আখাউড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ!

তিন যুবক আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করার অভিযোগে তিন যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। গতকাল শনিবার দুপুরে আখাউড়া রেলওয়ে পুলিশ তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠিয়েছে। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার গ্রামের খোকন মিয়ার ছেলে লাদেন, আখাউড়া পৌর এলাকার রাধানগরের আনোয়ার হোসেনের ছেলে হূদয় ও মৃত জসিম মিয়ার ছেলে আকিত। এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকাগামী আন্তঃনগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে প্রবেশকালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ঐ তিন জনকে আটক করে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কান্তি দাস বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।