বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত চীন সফরে যাচ্ছেন। তার এই সফরে তিনি সস্ত্রীক এবং তিন জন সফরসঙ্গীসহ রবিবার রওনা হবেন। ছয় দিনের সফর শেষে তিনি আবারও দেশে ফিরবেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে তথ্যটি জানানো হয়। আইএসপিআর জানায়, পিএলএ বিমানবাহিনীর (পিএলএএএফ) আমন্ত্রণে সফরকালে বিমানবাহিনী প্রধান চীনের স্টেট কাউন্সিলর অ্যান্ড মিনিস্টার অব ন্যাশনাল ডিফেন্স জেনারেল ওয়েই ফেংহে এবং পিএলএ এয়ার ফোর্স কমান্ডার জেনারেল ডিং লাইহাংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন।
সাক্ষাত্কালে তারা পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।