ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক

ময়মনসিংহের ভালুকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল (৩১) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রুবেল উপজেলার জামিরদিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ডিবির ওসি শাহ্ কামাল আকন্দ জানান, রাতে ডিবির দুটি টিম ভালুকা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। ঐ সময় তারা জানতে পারেন উপজেলার হবিরবাড়ি এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। খবর পেয়ে ডিবি পুলিশের দুটি দল সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি ছুড়লে তারা গুলি করতে করতে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী রুবেলকে উদ্ধার করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত বলে জানিয়ে দেন। নিহত রুবেলের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলাসহ সাতটি মামলা রয়েছে।