রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৩টায় রাউজান আরআরএসি সরকারি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় রাউজান পৌরসভা একাদশ বাগোয়ান ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খেলা শেষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দল ও কৃতী খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কারস্বরূপ নগদ অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।