গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ভোলা দক্ষিণ প্রতিনিধি

ভোলায় দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূ নুসরাত জাহান মিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ দিত মিমের পরিবারকে। গত শুক্রবার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরগুমানী গ্রামের দুদু মিয়া হাওলাদার বাড়িতে মিমকে নির্যাতন করে হত্যা করা হয়। পরে আত্মহত্যা বলে প্রচার করা হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার পর থেকে মিমের শ্বশুরের পরিবারের সদস্যরা পলাতক।

মানববন্ধনে শেষে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।