পূর্বধলায় শিশু ধর্ষণের অভিযোগে আটক এক

পূূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

পূর্বধলায় দ্বিতীয় শ্রেণির এক শিশুছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার বিকেলে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি ঐ গ্রামের মৃত গণি মিয়ার জামাতা।

পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ জানান, অভিযুক্ত ধর্ষক দুলাল মিয়াকে আটক করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।