উলিপুরে বজ্রপাতে কৃষক নিহত

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরে রবিবার বজ্রপাতে আশরাফুল ইসলাম নামের এক কৃষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় গমবাড়ি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ গ্রামের মৃত হাছেন আলীর ছেলে আশরাফুল ইসলাম জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন। এসময় হঠাত্ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দূর্গাপুর ইউপি চেয়ারম্যান আবেদ আলী সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।