মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মহেশপুর উপজেলা নির্বাচনে চার চেয়ারম্যান, সাত ভাইস চেয়ারম্যানের মনোনয়নপত্র বৈধ এবং তিন জন মহিলাসহ ছয় ভাইস চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার রোকনুজ্জামান জানান, রবিবার সকালে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে যাদের বৈধ ঘোষণা করা হয়, তারা হলেন—চেয়ারম্যান প্রার্থী-আওয়ামী লীগের ময়জদ্দীন হামীদ, বিএনপির এস এম শাহাজামান মোহন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদ ও মীর সুলতানুজ্জামান লিটন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে সাত জনকে বৈধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, এ উপজেলায় চার চেয়ারম্যানসহ মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল।