গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়িতে রবিবার দুপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম হায়দার আলী (৪৫)। তিনি উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামের কছির উদ্দিনের ছেলে।
উদাখালি ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানান, ওই দিন বৃষ্টির মধ্যে বাড়ির পাশে রোপা আমন ধান খেতে হায়দার আলী কাজ করছিলেন। এ সময় হঠাত্ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।