শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকায় মাছ ধরতে গিয়ে শনিবার সন্ধ্যায় এক জেলের মৃত্যু হয়েছে। তার নাম সাহেব আলী ফকির (৬০)।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, রবিবার সকালে জেলেরা সাহেব আলী নামে এক জেলের লাশ নিয়ে রেঞ্জ অফিস ঘাটে আসে। মৃত ওই জেলে সপ্তাহ খানেক আগে পাশ নিয়ে সুন্দরবনে যায়। শনিবার সন্ধ্যায় ছাপড়াখালী এলাকায় মাছ ধরার সময় সে অসুস্থ হয়ে মৃত্যবরণ করে।
উপজেলার সাউদখালী ইউপির বকুলতলা ওয়ার্ড মেম্বার খলিলুর রহমান জানান, সাহেব আলীর লাশ তার বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে।