লালপুর (নাটোর) সংবাদদাতা
লালপুরের আজিমনগর স্টেশনের তিন কিলোমিটার পশ্চিমে বাওড়া রেল ব্রিজের কাছে রেললাইনের ওপর থেকে শনিবার রাতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সনি (২৪)। সে উপজেলার মহিষাখোলা গ্রামের সান্টু আলীর ছেলে।
ঘটনার দিন সনি বাওড়া রেল গেটের কাছ থেকে রেললাইন ধরে আব্দুলপুর অভিমুখে হাঁটছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আজিমনগর স্টেশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।