বীরগঞ্জে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

উপজেলার পাল্টাপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের ইউপি সদস্য মো. কানচু মিয়ার বাড়িতে শনিবার রাতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, পৌর শহরের মাকড়াই গ্রামের আব্দুল হাকিমের ছেলে বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আক্কাস আলী, পাল্টাপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের ইউপি সদস্য কানচু মিয়া ও ভোগডোমা গ্রামের মৃত ওবায়দুর রহমানের ছেলে সাকিব।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।