হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
বাংলাদেশ থেকে পাচারকালে ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। রবিবার হিলি চেকপোস্ট দিয়ে ফেরার পথে পণ্য খালাসকৃত ভারতীয় ট্রাক থেকে এই মাছগুলো জব্দ করা হয়।
হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আলতাফ হোসেন জানান, শনিবার ভারত থেকে পাথর বোঝাই ভারতীয় ট্রাকটি নিয়ে চালক হিলি স্থলবন্দরের পানামা পোর্টে প্রবেশ করে। ট্রাকটি বন্দরে পাথর খালাস করে রবিবার সকালে ভারতে ফেরার পথে চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা তল্লাশি করে। এ সময় ট্রাকের কেবিন থেকে ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে নিলামের মাধ্যমে প্রতি কেজি ৩৬০ টাকা করে বিক্রি করা হয়েছে।