বানিয়াচংয়ে পর্যটন বিকাশের সভা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং প্রেসক্লাবের আয়োজনে পর্যটন শিল্প বিকাশের দাবিতে উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেলের পরিচালনায় পর্যটন ক্ষেত্রের অপার সম্ভাবনাময় বানিয়াচং। এ উপজেলায় রয়েছে পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং। আরো রয়েছে ঐতিহাসিক কমলারানীর সাগরদীঘি, প্রায় ৬০০ বছরের প্রাচীন বিথঙ্গলের আখড়া, লক্ষ্মীবাওর জলাবন ও হাজার বছরের প্রাচীন মসজিদসহ নানা পুরাকীর্তি।