নারীসহ দুই সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

আসন্ন জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল রবিবার নির্বাচনের রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে নারীসহ ২ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া চেয়ারম্যান পদে ৭, নারী সদস্যা পদে ১২ এবং সাধারন সদস্য পদে ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী ২২ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার ১৪ অক্টোবর ভোট গ্রহন অনুষ্টিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রির্টানিং অফিসার মো. মুজিবুর রহমান জানান, বয়স কম থাকায় নারী সদস্যা পদে ১ ও সাধারণ সদস্য পদে ১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।