ভ্যাট সহজীকরণ চান আয়রন-স্টিল ব্যবসায়ীরা

ইত্তেফাক রিপোর্ট

ভ্যাট (মূল্য সংযোজন কর) দিতে চায়, কিন্তু হয়রানি ও নানা বিড়ম্বনার কারণে এ ভ্যাট দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই ব্যবসায়ীরা যাতে সহজভাবে আরোপিত ভ্যাট দিতে পারে এ জন্য আইন সহজ করার দাবি জানিয়েছে ইংলিশ রোড আয়রন এন্ড স্টিল মার্চেন্ট এসোসিয়েশন। গতকাল রবিবার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তারা এ দাবি জানান।

সংগঠনটির সভাপতি ও ৩৫ নং ওয়ার্ড কমিশনার আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ আয়রন এন্ড স্টিল ইমপোরটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জার গিফারী জুয়েল, সহ-সভাপতি আমীর হোসেন নূরানী, মর্তুজা লাল প্রমুখ। এতে ১৪টি সংগঠনের দেড় হাজার সদস্য উপস্থিত ছিলেন।