আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে, এশিয়া প্যাসিফিকের সবচেয়ে বড় গৃহায়ণ আয়োজন ‘ইয়ং লিডার্স বিল্ড ২০১৯’ উদ্বোধন করে। সকলের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে বাসযোগ্য ঘর তৈরির কাজে বিগত বছরের ক্যাম্পেইনগুলোর সমর্থনকারীদের সঙ্গে এবছরও প্রতিটি অঞ্চল থেকে তরুণদল অংশগ্রহণ করবে বলে আশা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর খিলক্ষেতের ক্যাম্পাসে টেকসই ও সহনশীল কমিউনিটি গড়ে তুলতে গৃহায়ণের অবদান সম্পর্কিত এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়, স্বেচ্ছাসেবী, সাংবাদিক ছাড়াও মেটলাইফ ও হ্যাবিট্যাট বাংলাদেশের প্রায় ৫০ জন অংশগ্রহণ করে এই আয়োজনে। এতে এআইইউবি-এর ভাইস প্রেসিডেন্ট অব একাডেমিকস ড. চার্লস সি. ভিলানুভা উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি