ইত্তেফাক রিপোর্ট
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক। গতকাল রবিবার সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। এ সময় পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। গত ৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি অবসরোত্তর ছুটি বাতিল এবং অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এস এম গোলাম ফারুককে ঐ পদে নিয়োগ দেন।